আজকের রাশিফল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ১৯:৩৭
আজ ২৪ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ জমাঃ সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৭ ও ৯। শুভবার: সোম ও মঙ্গল। শুভরত্ন:প্রবাল ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি: আবেগ ও অনুভূতিপ্রবণ। সব ব্যাপারেই আপনার নিজস্ব ধ্যান-ধারণা রয়েছে। আপনি অনেকটা খেয়ালি। বাইরে থেকে আপনাকে বোঝা মুশকিল। আপনার জীবনধারাও অন্যদের চেয়ে আলাদা। অতীন্দ্রিয় ও রহস্যের জগতের প্রতি আপনার আকর্ষণ তীব্র। আপনি অস্থির। পারিপার্শ্বিকতার পরিবর্তন চান ভ্রমণ করতে চান। সৃজনশীলতা শিল্পকলা বিশেষত সঙ্গীতের প্রতি আপনার আকর্ষণ দুর্ণিবার। প্রায়ই আপনি ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি উইলিয়াস ওয়ার্ডথ ওয়ার্থ, ডেভিস ফস্ট, ফান্সিস কপোলা, সিতার বাদক রবি শংকর। অভিনেতা মাহমুদ কলি, কবি গ্রিবরিলা মিসট্রাল, অভিনেতা জিতেন্দ্র, উপস্থাপক সানজিদা আকতার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রেম, রোমান্স প্রভৃতি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কারো জন্য চিন্তিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। চঞ্চলতা পরিহার করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ শরীর ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কোনো আন্দোলন সংগ্রামে না জড়ালেই ভালো করবেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসা বাণিজ্যে বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের কর্মোন্নতির যোগ আছে। শিক্ষক-অধ্যাপকদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে কোনো ধরনের মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দাম্পত্য বিরোধ দেখা দিতে পারে। যৌথ ও অংশিদারী ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। মামলা মোকর্দ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে কারো অসুস্থতায় মন খারাপ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। রচিত পুস্তক পাঠক-প্রিয় হতে পারে। তবে প্রকাশকদের আচরণে ব্যথিত হতে পারেন। নতুন কোনো উদ্যোগ গ্রহণের জন্য সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক প্রয়োজনে ভ্রমণ যোগ আছে। দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কন্যা বা ভগ্নির বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মপরিবেশ ভালো থাকবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। শিল্পীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। অনুরাগীদের প্রশংসা পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। ক্রীড়ায় নিজ নিজ ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। উচ্চতর কোনো পরীক্ষায় ভালো করতে পারেন। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক দিক ভালো যাবে। অস্থির চিত্ততা ক্ষতির কারণ হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। আজ কোনো সুযোগ পেতে পারেন। লেখকদের প্রণীত পুস্তক প্রশংসিত হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরির ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে। পদোন্নতি বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।