চন্দনাইশে স্থগিত দুই কেন্দ্রের ভোট ১৩ জুন

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫৭

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ২টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন। নির্বাচন কমিশনার কর্মকর্তা আতিউর রহমান গত ২২ মে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ করার ঘোষণা দেন। এই কেন্দ্র দুইটি হলো পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে দুই কেন্দ্রের ভোটারদের মাঝে ভোট উত্সব দেখা দিয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ১৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করেন।