টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলো অস্ট্রেলিয়া। আর ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনাতেও তারা ছাড়িয়ে গেছে অন্য সবাইকে। সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং।
৪২.৮৩ গড়ে তার ব্যাট থেকে আসে ২৫৭ রান। এবারের মেয়েদের বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিটাও তারই করার। অবশ্য বোলিংয়ের দিক থেকে এগিয়ে আছে ইংল্যান্ড। বোলারদের শীর্ষে আছেন ইংলিশ পেসার অ্যানা শার্বসোলে।
সর্বোচ্চ ১৩ টি উইকেট পাওয়ার সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে তারই হাতে। পুরস্কার নিয়ে অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অসাধারণ এক টুর্নামেন্ট ছিল। দল হিসেবে আমরা নিজেদের পারফরম্যান্সে গর্বিত। আমরা সব সময় নিজেদের কাজটাকে খুব সহজ চোখে দেখতে পছন্দ করি। আমি মেগকে অভিনন্দন জানাতে চাই। ভাল দল হিসেবেই আজকে তারা জিতেছে।’
শীর্ষ তিন বোলার
খেলোয়াড় দেশ উইকেট ইকোনমি সেরা
অ্যানা শার্বসোল ইংল্যান্ড ১৩ ৭.৫৩ ৩/৬
নাটালি স্কাইভার ইংল্যান্ড ১০ ৯.৬০ ৩/১০
সারাহ কোয়েটস অস্ট্রেলিয়া ০৯ ১১.২২ ৩/১৪
শীর্ষ তিন ব্যাটসম্যান
খেলোয়াড় দেশ রান গড় সেরা
মেগ ল্যানিং অস্ট্রেলিয়া ২৫৭ ৪২.৮৩ ১২৬
সুজি বেটস নিউজিল্যান্ড ২২৮ ৫৭.০০ ৯৪*
মিথালী রাজ ভারত ২০৮ ৫২.০০ ৫৭
