আফ্রিদির উপর ক্ষুব্ধ পিসিবি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২১:৩৮
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির উপর ক্ষুব্ধ বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর সতীর্থদের সমালোচনা করাই এর কারণ। এবারের বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে হার দিয়ে শুরু করেছিল। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে উঠতে না পারায় শেষ পর্যন্ত মোহাম্মদ হাফিজকে দলটির অধিনায়কত্ব ছাড়তে হয়। আফ্রিদি নেতৃত্বের চাইতেও খেলোয়াড়দের নেতিবাচক মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। করাচি বিমানবন্দরে তিনি বলেন, ‘নেতৃত্বের থেকেও খেলোয়াড়দের নেতিবাচক মানসিকতা দলের ভরাডুবির জন্য দায়ী।’ পাকিস্তানের দ্য নেশন পত্রিকা জানায়, এমন খবর প্রকাশিত হওয়ার পর আফ্রিদির সমালোচনা করেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, কোন ক্রিকেটারের নেতিবাচক মন্তব্য থাকলে সেটা নিয়ে সবার আগে তার সাথেই কথা বলতে হবে। তার এই মন্তব্যে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নেতৃত্ব বেছে নেয়ার ক্ষেত্রে আফ্রিদি ইতোপূর্বে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এ দায়িত্ব নাও পেতে পারেন বলে মনে করছেন সাবেকরা।