ঘরের মাটিতে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। কিন্তু ডোপ টেস্টে উত্রাতে না পারার ফল হিসেবে ছিটকে গেছেন দল থেকে। তার জায়গায় ইংল্যান্ড দলে এসেছেন ভিন্স। কিন্তু এখানেই সবকিছুর শেষ দেখছেন না অ্যালেক্স হেলস। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির নজর করেছেন তিনি। ইংল্যান্ড দলে ফিরতে চান তিনি এই আসরে। এই ইচ্ছা প্রকাশ করে হেলস বলছিলেন, ‘এটা আমার অন্যতম একটা লক্ষ্য—টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি এখন সঠিক একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। আশা করি, আমি এইসব (টি-টোয়েন্টি) লিগে ভালো রান করতে পারবো এবং বুঝতে পারবো যে, কেমন কী চলছে। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই।’ বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেও ইংল্যান্ড দলের প্রতি তার ভালোবাসার অভাব নেই। তিনি বলেছেন, এই দলের পাশেই আছেন তিনি।
