লৌহজংয়ে ফের সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৭
চারদিনের ব্যবধানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংখ্যালঘুদের বাড়িতে ফের ডাকাতি হয়েছে। এতে সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে মানবাধিকার কর্মী রবিন ঘোষের নাগেরহাট গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় চার লাখ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের আঘাতে আহত হয়েছে রবিন ঘোষের বড় ভাই গোপাল ঘোষ (৪৭), বাড়ির কেয়ারটেকার খোকন (২৫), মুক্তার হোসেনসহ (৩১) তিনজন। তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।