একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে গৌরীপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ দায়িত্ব পালন করে আসছিলেন।
