৮ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ২৫ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ জমাঃ সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গলবার। শুভরত্ন:নীলা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: সাহসী ও উচ্চাভিলাষী। বড় ধরনের পরিকল্পনায় আগ্রহী। অধ্যবসায় ও দৃঢ়তা আপনার চরিত্রের বড়গুণ। পরিকল্পনা বাস্তবায়নে নানা বাধার সম্মুখীন হবেন। জীবনের প্রথম অর্ধেক প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আপনি একটু চাপা ও সন্দেহপ্রবণ। তাই লোকজন আপনাকে ভুল বুঝতে পারে। সকল পরিকল্পনা ও কাজে সতর্কতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারলে আপনি সাফল্য লাভ করবেন। দুর্ঘটনা প্রবণতা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী ম্যালভিন কেলভিন, প্রধানমন্ত্রী আয়ানস্মীথ, সাংবাদিক আব্দুল খালেক, স্থপতি রিচার্ড নিউট্রা, জন গাভিন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক অশান্তিতে ভুগতে পারেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যয় বৃদ্ধির ফলে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিকেলের দিক তুলনামূলকভাবে ভালো যাবে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়ের জন্য মনে কষ্ট পাবেন। মানুষিক শান্তি বজায় রাখা কঠিন হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চঞ্চলতা পরিহার করুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ মন ভালো থাকবে না। কারো আচরণে কষ্ট পেতে পারেন। কলহ বিবাদ এড়িয়ে চলুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। বিদ্যার্থীদের পড়াশুনায় অধিকতর মনোযোগী হতে হবে। প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ উত্তেজনা পরিহার করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। চঞ্চলতা পরিহার করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আজ কোনো আশা পূরণ হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বয়স্কদের শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল নয়। উচ্চপদে নিয়োজিত ব্যক্তিদের কর্মক্ষেত্রে কোনো ঝামেলা হতে পারে। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আর্থিক দিক ভালো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য পরিবেশ অনুকূল থাকবে। চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ভ্রমণ লাভজনক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। স্বজন বিয়োগে শোকার্ত হতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণযোগ আছে। অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আবেগের বশে কোনো কাজ করা ঠিক হবে না। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। আয়ের ক্ষেত্রগুলো সচল থাকবে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের শুভ সূচনা হতে পারে। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। শিক্ষাবিদদের জন্য সময় অনুকূল থাকবে। শরীর ভালো নাও যেতে পারে। বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আয়ের সূত্রগুলো সচল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। শত্রুকে ছোট মনে করা ঠিক হবে না।
