শিবগঞ্জ ও নবীনগরে সংঘর্ষে অর্ধশত আহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৯
সাতরশিয়ার বিল দখলের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উপজেলার সাতরশিয়া গ্রামের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন গুরুতরসহ প্রায় ২০/২৫ জন আহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, সোমবার সকালে উপজেলার মনাকষা ও বিনোদপুর ইউনিয়নাধীন সাত রশিয়ার বিল নিয়ে আলহাজ মোঃ কাইয়ুম রেজা চৌধুরী ও মোঃ আরাশ উদ্দিন ডাকু মেম্বারের গ্রুপের মধ্যে দ্বন্দের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এত উভয় পক্ষের ২৫ জন আহত হয়। তারমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এদিকে নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাক্ষণবাড়িয়া নবীনগর উপজেলা ধরাভাংগা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’গ্রুপ মোঃ নাছির উদ্দিন ও মোঃ বাচ্চু মিয়ার মধ্যে সোমবার এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।