চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি-কাম প্রহরী নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্য এবং তা হালাল করতে নিয়োগপত্রে এমপির সুপারিশ ও নির্দেশ লিখে চাকরি বিধিমালার চরম লঙ্ঘন করেছেন চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার। ঘুষ বাণিজ্য ও নিয়োগকৃতদের বাদ দিয়ে পুনরায় ১০ জনকে নিয়োগ দেয়ার বিরুদ্ধে চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান ও সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজির বিরুদ্ধে এ পর্যন্ত চন্দনাইশ সহকারী জজ আদালতে ৫টি মামলা দায়ের ও আরো ৫টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান আদালতে তার বিরুদ্ধে মামলা ও নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও উেকাচ নেয়ার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান- তার বিরুদ্ধে আদালতে ৫টি মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন- আদালতের নির্দেশ মোতাবেক জবাব দেয়া হয়েছে। উেকাচ নেয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন সুলতানা বলেন- দপ্তরি-কাম প্রহরী নিয়োগের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারের।
