কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
বোরখা পরে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন সেলিম হোসেন (১৮) নামে এক পরীক্ষার্থী। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বিএম কলেজ কেন্দ্র দুই থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
সেলিম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফুলাপুর মাদারগঞ্জ গ্রামের আব্দুল সালামের ছেলে। কেন্দ্র সচিব নরেশ চন্দ্র রায় জানান, সকালে পরীক্ষা শুরুর আগে বোরখা পড়ে কেন্দ্রে প্রবেশ করলেও কেন্দ্রের পরীক্ষার্থী না হওয়ায় তাকে বের করে দেয়া হয়। পরে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আটক সেলিম মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
