দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মহেশপুরে গৃহবধূর আত্মহত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে গত রবিবার দুপুরে রুমা খাতুন (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শাহজাদপুরে একজনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাওয়ারলুম ফ্যাক্টরি থেকে গত রবিবার সকালে আল আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চার বছর ধরে সে শাহীন মিয়ার বাড়িতে কাজ করছে। শাহজাদপুর থানা ওসি (তদন্ত) আব্দুল হাই জানান, আল আমিনের মৃত্যুর কারণ জানা হয়নি।
কুমিল্লায় স্কুল ছাত্র নিহত
কুমিল্লার মুরাদনগরে স্কুলে যাওয়ার পথে গত রবিবার দুপুরে বখাটের ছুরিকাঘাতে সায়েম নামে (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে কামাল্লা ডি. আর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর্যুপরী ছুরিকাঘাতে আহত হয়। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত বলে জানান।
মুরাদনগর থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ রনি নামে একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
