ক্রিকেটের বর্ণিল চরিত্রগুলোর একটি তিনি নিঃসন্দেহে। শোয়েব আখতারের বর্ণময় জীবনে যোগ হতে যাচ্ছে আরো একটি রঙ্গিন পালক। সর্বকালের সবচেয়ে দ্রুতগতির এই বোলারকে শীঘ্রই দেখা যেতে পারে কোচের ভূমিকায়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অন্যতম শীর্ষ দল স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কাছ থেকে এরই মধ্যে প্রস্তাব পেয়েছেন তিনি। চুক্তির খসড়া চূড়ান্ত না হলেও প্রাথমিক সম্মতি জানিয়ে দিয়েছেন শোয়েবও। দলের ম্যানেজার জহীর উল হাসান জানিয়েছেন এ তথ্য। জহীর বলেন, ‘শোয়েব আমাদের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আমরা খুবই খুশী যে, ঘরোয়া একটি দলের কোচিং করাতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। শোয়েবের সম্মতির পরই চুক্তিপত্র তৈরির কাজ শুরু হয়েছে।’
