মোদির জয়ের দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০৬

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া দিল্লির ক্ষমতায় ফের আসীন হচ্ছেন, এমন আভাসের মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো প্রতিবেশী বৈরি দেশ পাকিস্তান। বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটি শাহীন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষাকে প্রশিক্ষণ উেক্ষপণ বলে বর্ণনা করেছে।  

ভূমি থেকে জল-স্থলের যে কোনো লক্ষ্যে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১,৫০০ মাইল, এটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ‘শাহীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং এটি এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।’ বিবৃতিতে প্রতিবেশী কোনো দেশের নাম না নেওয়া হলেও ভারতকে সতর্ক করতেই পাকিস্তান পরীক্ষাটি চালিয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। — রয়টার্স