পাইওনিয়ার ফুটবলে গতকাল টিপু সুলতান স্পোর্টিং ক্লাব ৯-০ গোলে ফরিদউদ্দিন স্মৃতি সংঘকে হারিয়েছে। রাজিব ও মুসা হ্যাটট্রিক করেন। পল্লব ২ ও দিলু ১ গোল করেন। মনসুর স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে হারিয়েছে সিদ্ধিরগঞ্জ ফুটবল একাডেমীকে। তাসিনে ৩ ও শাওন ১ গোল করেন। আরামবাগ ফুটবল একাডেমী ৪-২ গোলে বেচারাম দেওরি ফুটবল একাডেমীকে হারায়। বিজয়ী দলের সুমন ২, সজল ২, বিজিত দলের জিল্লুর ও হিরন গোল করেন। যাত্রবাড়ি স্পোর্টস একাডেমী ৩-২ গেলে হারায় টিটু স্মৃতি সংসদকে। বিজয়ী দলের সানি, রনি এবং বিজিত দলের জ্যামি ২ গোল করেন। ধানমন্ডি ফুটবল একাডেমী ২-১ গোলে হারিয়েছে তুর্য্য স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের জুলহাস, জাকির ও বিজিত দলের মোনা গোল করেন। আরাফ স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে হারায় ইলু স্মৃতি সংসদকে। অসিন ও তাপষ গোল করেন। মেননের হ্যাটট্রিকের উপর ভর করে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী ৩-২ গোলে হারিয়েছে গফুর বেলুচ ফুটবল একাডেমীকে। হারুন ২ গোলে করেন। গাজীপুর ফুটবল একাডেমী ৬-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘের জুনিয়র দলকে হারিয়েছে। আবুল হ্যাটট্রিক করেন। কাল্লু ২ ও জুম্মন ১ গোল করেন। টাঙ্গাইল ফুটবল একাডেমী ৬-০ গোলে গাজীপুর একাদশকে হারিয়ে জসিম হ্যাটট্রিক করেন, জামির ২ ও অয়ন ১ গোল করেন। সাত রওজা নবীন সংঘ ১-১ গোলে আব্দুল হাদী দলের সাথে ড্র করে।
