ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় রক্তের বন্ধনে দুই বাংলা এই শ্লোগান নিয়ে কলকাতার ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে সম্প্রীতি যাত্রা নামে সাইকেল র্যালি। র্যালিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের নড়াইল জেলা থেকে ৫জন এবং ঢাকা জেলার ৫জন মোট ১০জন তরুণ সাইক্লিষ্ট। আর পশ্চিমবঙ্গ থেকে অংশ নিচ্ছেন ১৫জন। আজ কলকাতার বারাসাতে রক্তদান কর্মসূচিতে অংশ নিবেন বাংলাদেশের ১০জন সাইক্লিষ্ট। আগামীকাল সকাল ১০টায় কলকাতা প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সাইকেল র্যালির। ২৫ সদস্যের এই সাইকেল র্যালি দলটি কলকাতার বিভিন্ন পথ হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। র্যালি উপলক্ষে গতকাল কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও ধারাভাষ্যকার মিহির দাস, ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার।
