নতুন লক্ষ্য!

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ইতোমধ্যেই আগামী বছরের ৫০ ওভার বিশ্বকাপের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন। টুর্নামেন্ট থেকে দল বিদায় নেয়ার পর ক্যারিবিয়ানের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে গিবসন বলেন, আগামী বছরের বিশ্বকাপে দল যাতে ভাল করতে পারে ইতোমধ্যেই সে পরিকল্পনা শুরু করেছেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপ। গিবসন বলেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলার কারণে ওয়েস্ট ইন্ডিজের যথার্থ একটা সুযোগ সৃষ্টি হবে। ব্যাখ্যা করে গিবসন বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপকে লক্ষ্য রেখে দলের মূল খেলোয়াড়দের পর্যবেক্ষণ করার বিষয়ে রিচার্ড পাইবাসের (ডিরেক্টর অব ক্রিকেট) সঙ্গে আমি কথা বলছি। টুর্নামেন্টের সময় তাদের ফিটনেসটা যাতে সেরা অবস্থায় থাকে সেটা নিশ্চিত করার জন্য কিছু ফিটনেস কর্মসূচির জন্য বলেছি।’