প্রথম আলোর মো. বদিউজ্জামানকে আহ্বায়ক ও দৈনিক বর্তমানের উবায়দুল্লাহ বাদলকে সদস্যসচিব করে ১৩ সদস্যের ‘জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মনিরুল আলম (ডেইলি সান), আবু সাঈদ (বাসস), আফজাল বারী (ইনকিলাব), মমিনুল হক আজাদ (ইনডিপেনডেন্ট টিভি), শাহিদুর রহমান শাহিদ (মানবকণ্ঠ), সাজিদ রাজু (সময় টিভি), হেলাল আহমেদ সজিব (এনটিভি), খাতুনে জান্নাত কণা (ইনকিলাব) ও অনিতা খন্দকার (বর্তমান)।
সিনিয়র সাংবাদিক মুজতাহিদ ফারুকীর সভাপতিত্বে শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- রাইজিং বিডি ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক খান মো. শাহনেওয়াজ, সাংবাদিক পল্লব মোহাইমেন, শওকত আলী তারা, মো. শাহজাদা প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
