আজ আইইউবিতে ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যাল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:৩১
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও বিডিজবসডটকমের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার আইইউবি-এর ঢাকার বসুন্ধরাস্থ স্থায়ী ক্যাম্পাসে ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩ এপ্রিল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে ফেস্টিভ্যালে জিপি আইটি, এয়ারটেল, সিটিসেল, আরং, র্যাংগস গ্রুপ, কাজী আইটি, ফাস্ট গ্রুপ, নিটল-নিলয় গ্রুপ, আব্দুল মোনেম লিমিটেডসহ সর্বমোট ১৯টি কোম্পানী অংশগ্রহণ করছে। -প্রেস বিজ্ঞপ্তি