রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২২:৩২
গাজী হাবিবুর রহমান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ গ্রামের মুক্তিযোদ্ধা গাজী হাবিবুর রহমান (৬২) দীর্ঘদিন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত থাকার পর গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মাগুড়াবিনোদ কবরস্থানে তাকে দাফন করা হয়।