রংপুর সিটি মেয়রের সাথে সাক্ষাত্ করলেন ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:১৬
রংপুর সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুর সাথে গতকাল সোমবার সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। নগরভবনে গতকাল তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এর আগে ব্রিটিশ হাইকমিশনার রংপুরে অবস্থিত ইউসেপ’র রিজিওনাল অফিস এবং টেকনিক্যাল স্কুল পরিদর্শন করেন। রংপুর সিটি মেয়রের সাথে ব্রিটিশ হাইকমিশনারের এটিই প্রথম সাক্ষাত্। সাক্ষাত্কালে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ এবং রংপুর সিটি করপোরেশনের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করা হয়। এছাড়াও যুক্তরাজ্যের সহায়তায় ইউপিপিআর প্রকল্পের অগ্রগতির কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন—ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের পলিটিকাল এনালিস্ট এজাজুর রহমান, সিনিয়র প্রেস অফিসার ফারোহা সোহরাওয়ার্ির্দ, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, রসিক সচিব ফজলুল কবীর প্রমুখ।