আজকের রাশিফল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৩২
৯ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ২৬ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ জমাঃ সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ:মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯। শুভবার: মঙ্গল। শুভরত্ন:রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: চিন্তা ও কর্মে স্বাধীন। আপনি সাহসী। নিঃসঙ্কোচিত্তে নিজের মত ব্যক্ত করেন। কারো কর্তৃত্ব মানতে চান না। সহজেই উত্তেজিত হয়ে পড়েন। মুহূর্তের আবেগে আপনি বিতর্ক এমনকি সংঘাতেও জড়িয়ে পড়তে পারেন। আবেগপ্রবণতা ও বেপরোয়া মনোভাবের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটতে পারে। অন্যকে প্রভাবিত করার ও নেতৃত্ব করার ক্ষমতা প্রবল। ধৈর্যশীল ও কুশলী হলে জীবনে আপনার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফিল্ড মার্শাল লুডেনড্রফ, অভিনেত্রী ম্যারী পিক ফোর্ড, গায়ক পল ববসন, আয়াতুল্লাহ খোমেনী, রোকনুজ্জামান খান দাদা ভাই, জাঁ পলবেল মন্ডো, হিউ হেফনার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজ-কর্মে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। উপার্জনের জন্য বিকল্প কোন পথ খোঁজার চেষ্টা করুন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বিকেলের দিকে ভালো কোনো খবর পেতে পারেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আত্মীয়দের কারো কোনো সমস্যায় ব্যস্ত হতে পারেন। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। কবি-সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। প্রকাশনার ব্যবসায় সাফল্য সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত না হলেই ভালো করবেন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। হঠাত্ উত্তেজিত হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক সাফল্যে আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। বস্ত্র ব্যবসায় লাভযোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পরিবারের কারো অসুস্থতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। উচ্চ পদে নিযুক্ত ব্যক্তিদের চাকরিস্থলে কোনো অসুবিধা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ নতুন কোনো কাজ শুরু করার পক্ষে সময় অনুকূল থাকবে। প্রয়োজনে কারো সহযোগিতা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশুনায় মনযোগ দেয়া কঠিন হবে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কাও প্রবল। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বাড়িতে কোনো মেয়ের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে চিন্তিত হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অংকিত কোনো চিত্রকর্মের জন্য প্রশংসিত হতে পারেন। কোনো ধরনের দুশ্চিন্তায় ভুগতে পারেন। প্রাপ্ত সংবাদের উপর নির্ভর করতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে । মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। উচ্চতর কোনো পরীক্ষায় ভালো করতে পারেন। রোমান্টিক বিষয়াদির জন্য দিনটি শুভ। তবে প্রেমের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আজ না নিলেই ভালো করবেন। প্রবাস আনন্দদায়ক হবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। লেখকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ভালো কোনো সুযোগ পেতে পারেন। শিক্ষক-অধ্যাপকদের জন্যও দিনটি শুভ। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। কর্ম-পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। পদোন্নতি বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।