আজ ৯ এপ্রিল বুধবার ২০১৪ অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী। তিনি (১৯৭৬-৮৩) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। উপাচার্য হিসেবে তিনি যে মৌলিক কাজ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে-কোর্স ও সেমিস্টার পদ্ধতি প্রণয়ন। অনুজীব বিজ্ঞান বিভাগ, ইসলামি শিক্ষা ও সংস্কৃতি বিভাগ, চারুকলা ইনস্টিটিউট, রি-নিউএবল এনার্জি গবেষণা সেন্টার স্থাপন ইত্যাদি। তিনি দুইটি ডাকসু নির্বাচন করেন (১৯৭৯-৮১), (১৯৮২-৮৩)। তিনি ছাত্রদের শিক্ষা নীতিকে সমর্থন জানিয়ে এরশাদ সরকারের সময় ১৯৮৩ সালে উপাচার্য হিসেবে পদত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর বনানী কবরস্থানে দোয়া মাহফিল এবং মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
