রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নারী ও উন্নয়ন মেলার উদ্বোধন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:৪৫
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ৩ দিনব্যাপী ‘নারী ও উন্নয়ন মেলা-২০১৪’ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ইউএসএআইডি বাংলাদেশে’র মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু, আওয়ামী লীগের কেন্দ ীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি প্রমুখ। মেলায় দেশি-বিদেশি উন্নয়ন সংস্থার ৭০টি স্টল অংশ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মেলার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। ঐদিন তিনি ‘ভয়েজ অব আমেরিকা টাউন হল’ মিটিং ও মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।