বাংলাদেশে কাজের চাহিদার তুলনায় টেক্সটাইল/গার্মেন্ট শিল্পে যোগ্যতাসম্পন্ন প্রার্থীর সংখ্যা অনেক কম। তাই ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং, বুটিক ও ফ্যাশন হাউজ এবং গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনে ডিগ্রি নেওয়া প্রার্থীদের চাহিদা এতই বেশি যে অনেক সময় এসব বিষয়ে পড়ালেখা শেষ করেই চাকরির সুযোগ পাওয়া যায়। ফ্যাশন ডিজাইনে অনার্স বা ডিপ্লোমা কোর্স শেষ করে শিক্ষার্থীরা পাচ্ছেন তাদের পছন্দের পেশায় কর্মজীবন শুরুর সুযোগ। এসব বিষয়ের মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন। অনেকেই এসব বিষয়ে কোর্স করে উন্নত ক্যারিয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন।
ঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স পড়ার সুয়োগ। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রোগ্রাম কোর্স করার সুযোগ। কোর্স শেষে চাকরির জন্যও সহায়তা করা হয়। এখানে রয়েছে হোস্টেল সুবিধা এবং চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য আলাদা শিফটে ক্লাসের সুযোগ।
বিএসসি অনার্স ও প্রোগ্রাম কোর্স :ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি)—এসব বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে এনআইডিতে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্সের মাধ্যমে ১ বছর ও ৬ মাস মেয়াদি ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম কোর্স সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। ০১৭৬২৩৭৫২৯৯, ০১৯২১৬৬৮৯৯৯ নম্বরে ফোন করে এনআইডিতে পড়ালেখা এবং অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন।
কেন পড়বেন এসব বিষয়ে :অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়ার পর চাকরির পেছনে ছুটতে হয় শিক্ষার্থীদের। কিন্তু বর্তমানে চাহিদার তুলনায় টেক্সটাইল/গার্মেন্ট শিল্পে যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা কম হওয়ায় এগুলোতে সহজে ও দ্রুত ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যায়। অন্যদিকে আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় অনেক বেশি। এ ছাড়া সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ।
এনআইডিতে কেন পড়বেন :চাকরির বাজারে এনআইডি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদর চাহিদা রয়েছে। এখানকার শিক্ষকরা দক্ষ ও অভিজ্ঞ। এনআইডিতে রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধা। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য এনআইডি দিচ্ছে কোর্স ফিতে বিশেষ ছাড়। দরিদ্র, মুক্তিযোদ্ধা, মেধাবী—এসব বিষয়ের উপর ভিত্তি করে কোটাও দিয়ে থাকে এনআইডি।
যোগাযোগ :৩৮/১, রোড-২, ধানমন্ডি (রাইফেলস স্কয়ারের বিপরীতে), ঢাকা।
