উপজেলার উথলীতে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থক জুনায়েদের নেতৃত্বে এ হামলা করা হয়। এ সময় বিএনপি কর্মী দুই ভাই গ্রামের একটি চায়ের দোকানে বসেছিল। পরে উভয় গ্রুপ হাসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ নিয়ে গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।
গুরুতর আহত বিএনপি সমর্থক এনামুল হক ও নাজমুল হক এবং আওয়ামী লীগ সমর্থক জুনাব আলী ওরফে জুনায়েদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই ভাই এনামুল ও নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাদেরকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
