সেনবাগে হাট-বাজারের উন্নয়ন হচ্ছে না

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩৬
প্রতি অর্থবছরে প্রকাশ্যে নিলামে ইজারা দিয়ে সরকার কোটি টাকা রাজস্ব আদায় করলেও নোয়াখালীর সেনবাগে হাট-বাজারের ন্যূনতম উন্নয়ন হয়নি। হাট-বাজারগুলোতে যেখানে-সেখানে অবর্জনার স্তূপ চোখে পড়ে। সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই উপজেলায় ছোট বড় ২৭টি হাট-বাজার রয়েছে। এসব বাজারে সুপেয় পানীয়জলের কোনো ব্যবস্থা নেই। নেই পশু জবাইখানা, যত্রতত্র গরু-ছাগল জবাইয়ের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। ওই বাজারগুলোতে অপরিকল্পিতভাবে তৈরি ড্রেনগুলো আবর্জনায় ভরাট হয়ে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ওইসব বাজারে নেই কোনো টয়লেট। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. গিয়াস উদ্দিন ( হূদয়), সেনবাগ, নোয়াখালী