সেই অটোরিকশা চালকের বাড়িতে কেজরিওয়াল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২৩:৫০
দিল্লির যে অটোরিকশা চালক চড় মেরেছিলেন সেই চালকের বাড়িতে গেলেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। লাল্লি নামের ওই চালক কেজরিওয়ালের কাছে মঙ্গলবারের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। কেজরিওয়ালও লাল্লিকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন। খবর এনডিটিভি’র। মঙ্গলবার উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেজরিওয়াল। সেই সময় তাঁর জিপের উপর উঠে এসে গলায় মালা পরিয়ে সজোরে চড় মেরেছিলেন লাল্লি। কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, অটোরিকশা চালকদের জন্য কিছুই করেননি তিনি। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করেন কেজরিওয়াল। তবে হামলাকারীদের তিনি আগেই ক্ষমা করে দিয়েছিলেন। লাল্লি বলেন, আমি ওঁর কাছে ক্ষমাপ্রার্থী। তার গায়ে হাত তুলে গুরুতর ভুল করেছি।