মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২১:১৭
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা সাটুরিয়ায় গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে এক পাষণ্ড স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। আবু হানিফ নামের ওই আসামিকে একই সাথে ২০ হাজার টাকা জরিমানার আদেশও দেন বিচারক। বুধবার মামলার একমাত্র আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আল মাহামুদ ফায়জুল কবীর এ আদেশ দেন। জানা গেছে, সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামে ২০১০ সালের পহেলা নভেম্বর ভোর রাতে ঘুমন্ত অবস্থায় গর্ভবতী স্ত্রী পারভীন আক্তারকে হত্যা করে স্বামী আবু হানিফ। পরে পারভীন আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনায় পারভীনের ভাই মো: ফরহাদ হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।