চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা
দুর্নীতি,স্বজনপ্রীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং ফৌজদারী মামলার আসামি থাকায় তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খন্দকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পত্রে জানা যায়, তার বিরুদ্ধে আনীত দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারি অর্থ আত্মসাত্ অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পত্রে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করলে এর সত্যতা নিশ্চিত করেন।
