সাহেব আলী শরীফ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা সাহেব আলী শরীফ (৮০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পালট গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
