রাজধানীর মদিনাতুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৩ মে ২০১৯, ২৩:৫৮

রাজধানীর গুলিস্তানের মদিনাতুল উলুম মাদ্রাসায় বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার হৃদয়বান ব্যক্তিরাই নিজেদের অর্থ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ইফতার করিয়ে থাকেন।

এই মাদ্রাসার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক হিসাবে রয়েছেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ। তিনি বলেন, এই মাদ্রাসা তৈরির আগে এই স্থানে ছিলো অপরাধীদের আড্ডাখানা। যেখানে খুন থেকে শুরু করে এমন কোন অপরাধমূলক কর্মকাণ্ড নেই না হতো। কিন্তু ২০১০ সাল থেকে মাদ্রাসা চালু হয়। এরপর থেকে এটি একটি পবিত্র স্থানে পরিনত হয়। বর্তমানে এখানে ১০৫ জন ছেলে কোরআন শিক্ষা গ্রহণ করছে।

ইফতারিতে অংশ গ্রহণ করেন যাত্রাবাড়ী আওয়ামী লীগের নেতা জাহিদ হোসেন জুয়েল, নয়া দিগন্ত ক্রাইম রিপোর্টার আমিনুল ইসলাম, ইনকিলাব রিপোটার ইয়াসিন রানা, নিউনেশন এর গাজী আনোয়ার, ব্রেকিং নিউজ এর গাজী রাহাত, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সম্পাদক রনি, সোহাগ ভূইয়া, মডেল খান বিপু, মালখনাগর যুবলীগ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, তরুণ প্রজন্মের নেতা রিয়াদ প্রমুখ। 

ইত্তেফাক/আরকেজি