কিরঘিস্তানে বিরোধী দলের সমাবেশ থেকে বহু আটক

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:৪১
কিরঘিস্তানের রাজধানী বিশকেকে বৃহস্পতিবার বিরোধীদলের বহুসংখ্যক লোককে পুলিশ আটক করেছে। এদিকে সরকার বিরোধীরা সংস্কারের দাবিতে এক সমাবেশে যোগ দিয়েছে। বিশকেকের একটি পার্কে ন্যাশনাল অপোজিশন মুভমেন্ট আয়োজিত এ সমাবেশে প্রায় এক হাজার লোক যোগদান করে। পুলিশের বক্তব্য- ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে বিরোধী দল ৫শ’ লোককে আটক করা হয়েছে বলে দাবি করে। বছরের প্রথমার্ধে কয়েকটি ছোট দলের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়।