সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু-সাহিত্যিক ও সত্তর দশকের অন্যতম কবি সৈয়দ আল ফারুকের ৫৬তম জন্মদিন আজ। ১৯৮২ সালে ‘উড়োখুড়ো মন’ নামে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এ পর্যন্ত তার ৩৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পেয়েছেন কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, ডাকসু সাহিত্য পুরস্কার, নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার প্রভৃতি। লেখক-সাংবাদিক-শিল্পীদের প্রতিষ্ঠান ‘মূলধারা’র প্রতিষ্ঠান সভাপতি সৈয়দ আল ফারুক উইলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। তার জন্মদিন উপলক্ষে গুলশান-২ এ রাস্তা-৪৬, প্লট-৩৪ সেবা হাউস (দ্বিতীয়তলা) মূলধারার প্রধান কার্যালয়ে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
