পাবনার সুজানগরে মাছের মোড়ক দেখা দিয়েছে। উপজেলার খাল-বিলের পাশাপাশি পুকুর ও মত্স্য প্রকল্পে এ মড়ক ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিন এ মড়কের কারণে বিশেষ করে পুকুর এবং মত্স্য প্রকল্পের মাছ মরে যাচ্ছে।
সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামে ছোট-বড় অসংখ্য পুকুর এবং শতাধিক মত্স্য প্রকল্প রয়েছে। এলাকার মত্স্যজীবী এবং মত্স্য চাষিরা এসব পুকুর ও মত্স্য প্রকল্প লিজ নিয়ে মাছ চাষ করে থাকে। মাছে মড়ক দেখা দেয়ায় ওই সকল মত্স্যজীবী এবং মত্স্য চাষিরা চিন্তিত হয়ে পড়েছেন। পাশাপাশি মাছে মড়ক দেখা দেয়ায় হাট-বাজারে মাছের আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা মত্স্য অফিসার শাহীনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রচণ্ড গরমে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিলে কিছু মাছ মারা যায়।
