আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে অহিদুর রহমান পশিদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত পশিদ রাধানগর গ্রামের মৃত নেজু মিয়ার ছেলে। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মধ্যারচর গ্রামের একটি ধইঞ্জা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।
