জিয়াউর রহমান চার নম্বর মীরজাফর :ইনু

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:৪৩
জিয়াউর রহমানকে চার নম্বর ‘মীরজাফর’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতিতে জিয়া ও মোস্তাকের ভূমিকা ছিল খলনায়কের ভূমিকা। শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগরের হযরত সোলাইমান শাহ্ চিশতীর (র.) মাজারে গেট উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার কথাও তুলে ধরেন জাসদ সভাপতি । উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন নবির, কৃষি বিষয়ক সম্পাদক বুলবুল কবির, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি গোলাম ফারুক মাষ্টার ও সাধারণ সম্পাদক এসএম আনছার আলী।