বিএনপির পঞ্চগড় জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ হাসান প্রধানকে আহ্বায়ক ও জেলার সকল উপজেলা, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহার হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদকে সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পঞ্চগড় জেলা শাখার উক্ত আহ্বায়ক কমিটিকে ৪৫ দিনের মধ্যে জেলার সকল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
সৈয়দপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসাবে আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নীলফামারী জেলা শাখার বর্তমান আহ্বায়ক কমিটিকে ২৩ এপ্রিল ২০১৪ থেকে পরবর্তী এক মাসের মধ্যে সকল পর্যায়ের সম্মেলন সমাপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
