জাতীয় পার্টি-জেপি’র খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে গতকাল লালমাটিয়াস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় সুন্দরবনের প্রাণিজ ও বনজ সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। বলা হয়, সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সভায় দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করায় দলীয় নেতা ও কর্মীদের আহবান জানানো হয়। খুলনা জেলা ও খুলনা মহানগর প্রতি শাখা কমিটিকে শক্তিশালী করার জন্য বলা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য আবু সাইদ খান, ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম, সালাউদ্দীন আহমেদ, ক্রীড়া সম্পাদক আবুল হোসেন, খুলনা মহানগরের আহবায়ক ও কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন আজাদ , যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, খুলনা মহানগর কমিটির সদস্য সচিব কাজী মাসুদ আহমেদ, রাশিদা করিম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
