ভারতে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অরুণাচল এবং সিকিমের বিধানসভার ভোট হয়েছে। গতকালের ফলাফলে লোকসভায় ভূমিধস জয় পেলেও এই চারটি রাজ্যে একটি ছাড়া অন্যগুলোতে তেমন একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি বিজেপি।
শেষ খবর পাওয়া পর্যন্ত অন্ধ্রপ্রদেশের ১৭৫টি আসনের মধ্যে ক্ষমতাসীন তেলেগু দেশম ২৬টি ও ওয়াইএসআরসিপি ১৪৭ আসন পেলেও কংগ্রেস এবং বিজেপি কোনো আসন পায়নি। অন্যান্য দল দুটি আসন পেয়েছে। ইতোমধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পদত্যাগ করেছেন। উড়িষ্যায় ১৪৭টি আসনের মধ্যে বিজেডি ১১০, বিজেপি ২২, কংগ্রেস ১২ এবং অন্যান্য দল পেয়েছে দু’টি আসন। একটি আসনের ফল পাওয়া যায়নি। অরুণাচলে মোট আসন ৬০টি। এর মধ্যে বিজেপি ২৬, কংগ্রেস ২, এনপিপি শূণ্য এবং অন্যান্য দল ৭টি আসনে জয়ী হয়েছে। সিকিমে আসন আছে ৩২টি যার মধ্যে এসডিএফ ১৩ ও এসকেএম ১০ আসন পেয়েছে। বাকি আসনগুলোর ফল পাওয়া যায়নি। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
