ক্যানো বা কায়াক নামে পরিচিত জলযানের সাহায্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ডটি যার দখলে তিনি হলেন আমেরিকার কার্টার জনসন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হানটিংটন বিচের হানটিংটন হার্বারে গড়া এই রেকর্ডের অংশ হিসেবে জনসন ২৪ ঘণ্টার বিরামহীন কায়াক চালনায় অতিক্রম করেন রেকর্ড ২৪৯.৮৪ কিলোমিটার বা ১৫৫.২৪ মাইল।
