রাজবাড়ী পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ২৪ মে ২০১৯, ১৩:০১

পবিত্র রমজানে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির সভাপতিত্বে ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুর হাকিম।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

ইফতারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিমসহ বিভিন্ন থানা ও পুলিশের  কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতারের পূর্বে পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. মোবারক হোসেন দোয়া পরিচালনা করেন।

ইত্তেফাক/এমআরএম