নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার নির্মইল ইউনিয়নের শ্যামপুর গ্রামের তার নিজ আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু ওই গ্রামের শফি উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: মাত্র ৫ ভোট পেয়ে অঝোরে কাঁদলেন প্রার্থী
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, মিন্টু সন্ধ্যায় বাড়ির পাশে নিজ আমবাগানে কাজ করছিলেন। এ সময় বাগানের ভেতর ওত পেতে থাকা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি খুন হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
