বুদ্ধিমত্তা বা চিন্তা শক্তি অনেকের বয়স বাড়লেও প্রখর থাকে। এর কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞগণ দেখেছেন যারা ২০-এর কোটায় এসে নিয়মিত ব্যায়াম শুরু করেন এবং তা অব্যাহত রাখেন তাদের বয়স বাড়লেও চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা হ্রাস পায় না। বরং এই বয়সে এসেও শরীর থাকে ফিট এবং চিন্তাশক্তি থাকে প্রখর। এমন একটি ব্যতিক্রমী গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে নিউরোলজি জার্নালে। গবেষণাটি পরিচালনা করেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড: ডেভিড জ্যাকব। ড:জ্যাকব উল্লেখ করেছেন, যারা নিয়মিত দৌড়ানো, সুইমিং, বাইকিং অথবা ট্রেডমিল করেন তাদের ফিটনেস থাকে তারুণ্যের মত। আর ৫০ পার হলেও বুদ্ধি প্রখর হতে থাকে। ১৯৮৫ সাল থেকে অর্থ্যাত্ প্রায় ৩০ বছর ধরে পরিচালিত গবেষণার ফলাফলে উল্লেখ করা হয় ‘যারা দীর্ঘদিন ধরে ব্যায়াম করেন তাদের থিংকিং স্কিলস বা চিন্তাশক্তিও প্রখর হতে থাকে।
দীর্ঘ গবেষণাকালীন অনেকে ব্যায়াম ছেড়ে দেন এবং পরীক্ষায় দেখা যায় তাদের ফিটনেস যেমন কমেছে তেমনি চিন্তাশক্তিও হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, যারা ব্যায়াম অব্যাহত রেখেছেন তাদের আলঝেইমার বা স্মৃতিভ্রম সমস্যাও কম হয়েছে।
লেখক:চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
