একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সোনারগাঁও ইউনিভার্সিটি বরাবরই সচেষ্ট রয়েছে। যুগোপযোগী চাহিদা পূরণের লক্ষ্যে এবং সময়ের সাথে তালমিলিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটি নিত্যনতুন বিষয় কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া তেমনি একটি বিষয় হলো স্থাপত্য বিভাগ।
মানুষের আবাসন চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর জন্য বিবিধ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আর্কিটেক্টরা কাজ করেন। প্রথম দিকে হাতেগোনা কিছু কোম্পানি ঢাকাকেন্দ্রিক বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচারাল বিষয়টি অন্তর্ভুক্ত করলেও বর্তমানে ঢাকা ও এর বাইরের বড় শহরগুলোতেও বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো তৈরির ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনের সহায়তা নিতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক মাত্রা ছাড়িয়ে ক্রেতার সংস্থাপন সংক্রান্ত বিভিন্ন চাহিদা, দুর্যোগ মোকাবেলায় ভবনের দৃঢ়তা, দীর্ঘস্থায়িত্ব, নান্দনিকতা প্রভৃতি বিষয় বিজ্ঞানসম্মতভাবে পূরণ করার ওপর জোর দেওয়া হচ্ছে। সে কারণেই এ ক্ষেত্রটির উদ্যোক্তারা আর্কিটেক্ট বিষয়ের ওপর প্রাতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক পড়াশোনা জানা লোকবলের ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন, যার অভাব রয়েছে আমাদের দেশে।
এই অভাব পূরণ করতেই সোনারগাঁও ইউনিভার্সিটি চালু করেছে ব্যাচেলর অব অর্কিটেক্ট বিষয়টি। নিজস্ব ক্যাম্পাসে স্থাপিত ডিজাইন স্টুডিও এবং স্টিল অ্যান্ড কনক্রিট ল্যাব, কার্পেন্ট্রি ওয়ার্কশপ, অয়েল্ডিং ওয়ার্কশপসহ ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে এখানে। ০১৭৬৭৭৭৭২২২, ৮১৮৯০৩৬ নম্বরে ফোন করে এখানকার আর্কিটেকচার কোর্সটি সম্পর্কে বিস্তারিত সব তথ্য জেনে নিতে পারবেন।
যেসব বিষয় পড়ানো হয় :সোনারগাঁও ইউনিভার্সিটির এই কোর্সে ১৫ সেমিস্টারে ১৯৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এতে অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে ডিজাইন স্টুডিও, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্স ফর আর্কিটেক্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, ডক্যুমেন্টেশন, গ্রাফিকস অ্যান্ড ফ্রি হ্যান্ড ড্রইং, বিল্ডিং ফিজিক্স, ডিজাইন থিওরি, ইকোলজি, আর্ট অ্যাপ্রিসিয়েশন, মিউজিক অ্যাপ্রিসিয়েশন, ডিজাইন অ্যাপ্রিসিয়েশন, ডিজিটাল কমিউনিকেশন স্কিল, আর্কিটেকচার অব আনসিটেন্ট সিভিলাইজেশন, বিল্ডিং অ্যান্ড ফিনিশ ম্যাটেরিয়ালস, ফিজিওলজি, লজিক, ইকোনমিকস অ্যান্ড অ্যাবসট্রাক্ট ফর্ম, ফটোগ্রাফি অ্যান্ড গ্রাফিকস রিপ্রোডাকশন, কনস্ট্রাকশন ডিটেলস, ক্লাইমেট রেস্পনসিভ আর্কিটেকচার, অ্যাসথেটিকস, সার্ভে মেথডস, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড সিস্টেমসসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
খরচ :এই কোর্সের খরচ ৬ লাখ ৮৬ হাজার টাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে (চতুর্থ বিষয় ছাড়া) জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় রয়েছে এখানে।
যোগাযোগ :২৯/১, কাওরান বাজার তেজগাঁও, ঢাকা।
