প্রধানমন্ত্রীর কাছে ভ্যানচালক পিতার মানবিক আবেদন

আপডেট : ২৪ মে ২০১৯, ১৭:০১

বানারীপাড়া উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের গরীব ভ্যানচালক পিতা মোঃ শাহীন খান তার ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

শাহীনের তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছেলে ইব্রাহীম খান মুন্না (৯) দক্ষিণ নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সে দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ভুগছে। আর্থিক সম্বলহীন শাহীন ছেলের চিকিৎসা না করাতে পারছে না দরিদ্র ভ্যানচালক বাবা। তার সন্তান তার চোখের সামনে দিনদিন মৃত্যুর দিকে যাচ্ছে। 

আরও পড়ুন: আগামী ৩০ মে শপথ নিতে পারেন মোদি

ছেলের চিকিৎসা সাহায্যের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন শাহীন।

ইত্তেফাক/নূহু