শুক্রবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম সুজন দত্ত (২৫)। তিনি একটি বেসরকারি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তিনি উল্লাপাড়ার ঘোষগাঁতী মহল্লার শংকর দত্তের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুজন তার কোম্পানীর পিক-আপ ভ্যানে উল্লাপাড়া থেকে হাটিকুমরুল যাচ্ছিলেন। বোয়ালিয়া বাজারে বগুড়াগামী একটি ট্রাক পিছন থেকে পিক-আপ ভ্যানিটকে চাপা দেয়। এতে সুজন ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ভাঙ্গুড়ায় বাক প্রতিবন্ধী শিশুকে নির্মম প্রহার, হাসপাতালে ভর্তি
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে দুঘর্টনার সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু
