চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে দুই কেজি ৭৯ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় বিমানটি অবতরণের পর নিয়মিত তল্লাশীকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস সূত্র জানান, বারগুলো মো. ইসমাইল নামে এক যাত্রীর আসনের নিচে রাখা ছিল। ওই যাত্রীকে আটক করা হয়েছে।
