মঠবাড়িয়ায় পানিতে ডুবে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৯, ১৮:২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুন্নি আক্তার (১৫) নামে এক দশম শ্রেণির এক ছাত্রী পানিতে ডুবে মারা গিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্নি ওই এলাকার হানিফ হাওলাদারের মেয়ে। সে স্থানীয় ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মুন্নি পুকুর ঘাটে তার মাকে কাপড় ধোয়ার কাজে সাহায্য করছিল। এক পর্যায় মুন্নি পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মুকসুদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. সোনিয়া জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মুন্নির মৃগী রোগ থাকার কারণে এমনটি হয়েছে। মুন্নির পরিবারে এখন শোকের মাতম চলছে।

ইত্তেফাক/নূহু