মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৯, ১৯:১৯

মানিকগঞ্জের সাটুরিয়ায় কর্মী পরিবহনের একটি বাসচাপায় রিমা বেগম (২১) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বাসচাপায় নিহত নারী রাজশাহীর পুটিয়া উপজেলার দুপাপাড়া এলাকার পশ্চিমবাগ এলাকার উজ্জল হোসেনের স্ত্রী। সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার দেওয়ান শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া তিনি। 

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুপুরে কারখানার বাসে করে কর্মস্থলে যাওয়ার পথে বাসে উঠতে গিয়ে ছিটকে পড়ে ওই নারী। পরে একটি গাছের সঙ্গে ওই বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

আরো পড়ুন: জরুরি বৈঠক ডেকেছেন মমতা
 
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর কর্মস্থল সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

ইত্তেফাক/এমআই